SMAT থেকে ছিটকে গেলেন উমরান মালিক
দিল্লির বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের প্রথম ম্যাচে বুড়ো আঙুলে চোট পান উমরান মালিক। সেই চোটের কারণে চলতি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এই জোরে বোলার। চার ওভারে ৫৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে উমর নাজ়িরকে। দিল্লির কাছে ১০৩ রানে হেরেছিল জম্মু ও কাশ্মীর। IPL-এর আগামী মরশুমের আগেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিতে পারে বলে খবর।