SIR নিয়ে ৪৮ প্রশ্ন ECI-কে, কী কী প্রশ্ন করেছেন বিরোধীরা? - 24 Ghanta Bangla News
Home

SIR নিয়ে ৪৮ প্রশ্ন ECI-কে, কী কী প্রশ্ন করেছেন বিরোধীরা?

Spread the love

তালিকায় কী কী প্রশ্ন?

১. দেশজুড়ে SIR করার সিদ্ধান্ত কে নিয়েছিল?

২. অন্য দুই নির্বাচন কমিশনার CEC-র সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন? নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী SIR, ECINET, Form 6 এবং অন্য বিষয়ে কতবার আপত্তি বা ভিন্নমত জানিয়েছিলেন, তার তথ্য চাওয়া হয়েছে। কবে আপত্তি করা হয়েছে, কী বিষয়ে আপত্তি হয়েছে, তারিখ-সহ তার তথ্য চাওয়া হয়েছে।

৩. Form 6-এ পরিবর্তনের জন্য অনুমোদন কে দিয়েছিলেন? কমিশনের তিন সদস্য কি এক সঙ্গে সম্মতি দিয়েছিলেন?

৪. কার নিয়ন্ত্রণে রয়েছে ভোটার তালিকার ডেটাবেস? ECINET-এ ভোটারদের তথ্য অদল-বদলের রেকর্ড রাখা হয়েছে কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়াও আরও একাধিক বিষয়ে প্রশ্ন রয়েছে।

রাহুল গান্ধী ছাড়াও আবেদনকারীর তালিকায় রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত, অখিলেশ যাদব, এম এ বেবি, ডি রাজা-সহ একাধিক বিরোধী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *