Nadia: কার্তিক পড়েছে! শুনেই তোড়জোড়, কিন্তু পুজোর আয়োজন করতে গিয়েই যা দেখলেন... শরীর ঠান্ডা হয়ে গেল | Unidentified youths body recovered from bamboo grove in nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia: কার্তিক পড়েছে! শুনেই তোড়জোড়, কিন্তু পুজোর আয়োজন করতে গিয়েই যা দেখলেন… শরীর ঠান্ডা হয়ে গেল | Unidentified youths body recovered from bamboo grove in nadia

Spread the love

নদিয়া: কার্তিক পড়েছে বাড়িতে। ফলে আয়োজন তো দরকারই। সেই মোতাবেক প্যান্ডেল, পুজোর আয়োজন। প্যান্ডেল করতে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী। নদিয়ার নতুন কালিপুরের কাছে একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কার্তিক পুজোকে কেন্দ্র করে এই ঘটনায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন কার্তিক পুজো উপলক্ষে বাঁশ কাটার জন্য এলাকার কিছু মানুষ নতুন কালিপুরের একটি বাঁশঝাড়ে যান। ঠিক সেই সময়ই তাঁরা বাঁশঝাড়ের মধ্যে এক যুবককে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

Kartik 2

ঘটনাস্থল

 এই ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ কোতোয়ালি থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।

এখনও পর্যন্ত মৃত যুবকের কোনও পরিচয় জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *