Jaundice-বসিরহাট পুর এলাকায় জন্ডিস, নলবাহী জলে সংক্রমণ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার টাইম কলের দূষিত ও দুর্গন্ধযুক্ত জল থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই কলের জল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আজ, রবিবার ছুটির দিন হওয়ায় এ দিন জলবাহী ট্যাঙ্কটি খালি পড়ে থাকে। ফলে পানীয় জল সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওই এলাকার জলের নমুনা পরীক্ষা করা হয়েছে। আতঙ্কের কিছু নেই। আপাতত কিছুদিন নলবাহিত জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিষয়টির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।