Bengali Actress Then and Now Looks: এখন কেমন দেখতে মাধবী, সাবিত্রী, সন্ধ্যা রায়দের? | Legendary bengali actresses madhabi sabitri lily sandhya shakuntala moonmoon ratna mita
সন্ধ্যা রায় (Sandhya Roy): ছয় ও সাতের দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম মিষ্টি ও জনপ্রিয় মুখ সন্ধ্যা রায়। ‘মামলার ফল’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু হলেও সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে ‘অনঙ্গ বউ’ চরিত্রে তাঁর অভিনয় আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল। স্বামী ও প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের ‘পলাতক’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘কুহেলি’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’ এবং ‘ভালোবাসা ভালোবাসা’-র মতো ছবিতে তিনি দর্শকদের মন জয় করেছেন। একদিকে যেমন তিনি চঞ্চল ও মিষ্টি প্রেমিকার চরিত্রে মানানসই ছিলেন, তেমনই পরবর্তীকালে ‘বাবা তারকনাথ’ বা ‘ছোট বউ’-এর মতো ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় তাঁকে বাঙালির ঘরে ঘরে আপন করে তুলেছিল।