AI দৌড়ে চিনকে ঠেকাতে ভারত-আমেরিকার চুক্তি
ভারত কেন এই চুক্তির মাধ্যমে আমেরিকার সঙ্গে হাত মেলাল?
AI পরিকাঠামো তৈরির ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা রয়েছে। সেমিকন্ডাকটর তৈরির সামগ্রী, রেয়ার আর্থ মিনারেল, চিপ তৈরির যন্ত্রাংশ চিন থেকে আসে। চিনের উপর এই নির্ভরশীলতা পরে যাতে প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায়, সেই বিষয়টি ভেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। AI-এর স্বাবলম্বী হওয়ার দৌড়ে রয়েছে ভারতও। তারই সঙ্গে চিনের সঙ্গে লড়াইও রয়েছে। এই আবহে AI সাপ্লাই চেনের একটি অংশ হয়ে উঠতে এই পদক্ষেপ ভারতের, মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু সেমিকন্ডাকটর চিপ নয়, ব্যাটারি, ইভি, স্মার্টফোন, আধুনিক সমরাস্ত্র তৈরির জন্যও রেয়ার আর্থ মিনারেল অত্যন্ত গুরুত্বরপূর্ণ। যা সরবরাহের ক্ষেত্রে চিনের প্রভাব আকাশছোঁয়া। প্যাক্স সিলিকা-র সদস্য হয়ে রেয়ার আর্থ মিনারেল ও অন্য প্রয়োজনীয় খনিজ যোগানের বিকল্প রুটের রাস্তার খোঁজ করছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে।