৮৫ বছরের বৃদ্ধ মাকে খুন করে ১০০-য় ফোন, হরিদেবপুরে গ্রেপ্তার বৃদ্ধ ছেলে
মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উমারানী ঘোষ (৮৫)। সোমবার হরিদেবপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরে অভিযুক্ত সাগর ঘোষ নিজেই ১০০-য় ফোন করে সমস্ত ঘটনা জানান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানার পুলিশ। তবে কী কারণে খুন, তা স্পষ্ট নয়।
বিস্তারিত আসছে…