‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা? উত্তর খুবই ভয়ঙ্কর! – Bengali News | What happens astronaut don’t have an space suit, know details
মহাকাশ ভ্রমণ, না খুব একটা তুচ্ছ কাজ কিন্তু এটা নয়। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাঁকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন অনেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়, যার প্রশিক্ষণ দীর্ঘদিন ধরে পৃথিবীতেই চলে। মহাকাশ সংস্থাগুলি আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বিশেষ হল ‘স্পেস স্যুট’, যার সাহায্যে নভোচারীরা মহাকাশযান থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু তাঁদের কাছে স্পেস স্যুট না থাকলে কী হবে? স্পেস স্যুট ছাড়া কতক্ষণ মহাকাশে বেঁচে থাকতে পারবেন তাঁরা? চলুন জেনে নেওয়া যাক সমস্ত প্রশ্নের উত্তর।
মহাকাশচারীরা স্পেস স্যুট ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারবেন?
স্পেস স্যুট ছাড়া মহাকাশে টিকে থাকা সম্ভব নয়। স্পেস ডটকমের (Space.com) প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মকর্তা স্টিফেন ডি মি বলেছেন, কোনও মহাকাশচারী 10 থেকে 15 সেকেন্ডও বেঁচে থাকবে না স্পেস স্যুট ছাড়া। অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী অজ্ঞান হয়ে যাবে। আর অক্সিজেনের অভাবে রক্ত গরম হতে শুরু করে এবং সেই তিনি প্রাণ হারাবেন।
স্পেস স্যুট সমস্ত বিপদ থেকে রক্ষা করে…
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস স্যুটগুলি কেবল শ্বাস নিতেই সাহায্য করে না। মহাকাশচারীদের আরও অনেক বিপদ থেকেও রক্ষা করে। মহাকাশে সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল। আর তা থেকে বিকিরণও ছড়ায় প্রচুর পরিমাণে। স্পেস স্যুটগুলি কেবল বিকিরণ থেকে রক্ষা করে না, ছোট ছোট উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে।