সোমবার কেমন থাকবে কলকাতার ট্র্যাফিক? - 24 Ghanta Bangla News
Home

সোমবার কেমন থাকবে কলকাতার ট্র্যাফিক?

Spread the love

সোমবার সকাল থেকেই ছটপুজো উপলক্ষে শহরের রাস্তায় মানুষের ভিড় রয়েছে। লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগের তরফে জানানো হয়েছে, স্ট্র্যান্ড রোড এবং কিংস ওয়ে বন্ধ রাখা হয়েছে। এর জন্য ঘুরপথে যান চলাচল করছে। সকালের দিকে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে যানজট হলেও, তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। আজ শহরের কোথাও বড় কোনও মিটিং-মিছিল বা জমায়েতের খবর নেই। ফলে সারাদিনই শহরের যান চলাচল স্বাভাবিক থাকতে পারে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *