গোরক্ষপুর টু হাসিমারা, যোগীরাজ্য হয়ে আকাশপথে বঙ্গে ঢুকবে বাঘিনি - 24 Ghanta Bangla News
Home

গোরক্ষপুর টু হাসিমারা, যোগীরাজ্য হয়ে আকাশপথে বঙ্গে ঢুকবে বাঘিনি

Spread the love

বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত বাল্মীকি টাইগার রিজ়ার্ভে একটি নির্দিষ্ট বাঘিনিকে ধরার জন্য গত পাঁচদিন চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা গেলে বাল্মীকি টাইগার রিজ়ার্ভেই বাঘিনির গলায় পরানো হবে স্যাটেলাইট রেডিয়ো কলার। তার পরে বিশেষ খাঁচায় চাপিয়ে অ্যাম্বুল্যান্সে করে বাঘিনিকে নিয়ে যাওয়া হবে পড়শি রাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে — ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে।

সেখান থেকে বাঘিনিকে কপ্টারে চাপিয়ে আনা হবে উত্তরবঙ্গের হাসিমারা এয়ারবেসে। সেখান থেকে ফের সড়কপথে বাঘিনিকে আনা হবে বক্সার জঙ্গলে। আগামী ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিনে দেশের বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্সায় বাঘিনি ছাড়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *