প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ
স্বামী ভজনানন্দজি মহারাজ সংস্কৃত, হিন্দু ধর্মগ্রন্থ এবং খ্রিস্টীয় ধর্মতত্ত্বের বিশিষ্ট পণ্ডিত ছিলেন। তিনি বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘দ্য লাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড’, ‘যোগা অফ মেডিটেশন’, ‘ইয়ুথ পাওয়ার অ্যান্ড দ্য পাওয়ার অফ আইডিয়াজ়’। তাঁর তপস্যা, সংযম, পাণ্ডিত্য এবং গভীর আধ্যাত্মিক জ্ঞানের জন্য তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন।