মঙ্গলবারের রাতেই শহরের বুকে মিগুয়েল, অপেক্ষায় সমর্থকরা - 24 Ghanta Bangla News
Home

মঙ্গলবারের রাতেই শহরের বুকে মিগুয়েল, অপেক্ষায় সমর্থকরা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের শুরুতে বসুন্ধরা কিংস থেকে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন মিগুয়েল ফেরেইরা (Miguel Figueira)। তারপর সময় যত এগিয়েছিল ততই নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছিলেন এই ফুটবলার। বলাবাহুল্য, গত আইএসএলে তাঁর অনবদ্য পারফরম্যান্সের দৌলতেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মশাল ব্রিগেড। এমনকি টুর্নামেন্টের গোল্ডেন বলের ও অধিকারী ও ছিলেন এই দাপুটে ফুটবলার। তবে নয়া সিজনে এই ব্রাজিলিয়ান তারকার লাল-হলুদে থাকা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। পরবর্তীতে অর্থাৎ গত কয়েক মাসে শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল ছেড়ে পড়শী ক্লাবে (Mohun Bagan ) যোগদান করতে পারেন এই তারকা।

সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ জোড়ালো হতে শুরু করেছিল সেটি। শেষ পর্যন্ত জুলাইয়ের মাঝামাঝি সময় গতবারের সোনার বলের অধিকারীর যোগদানের কথা ঘোষণা করে দেয় ম্যানেজমেন্ট। এই দলে যোগদান করে তিনি বলেছিলেন,‌ ‘ মোহনবাগান সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের মতোই প্রানবন্ত। কলকাতায় এক বছর খেলার সুবাদে দেখেছি সমর্থকদের দলের প্রতি ভালোবাসা। তারা ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবেন না। তাই সবুজ-মেরুন জার্সিতে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দেশের সেরা দলের সেরা সমর্থকদের সামনে নতুন জার্সিতে নামব, সেটা ভেবে আমি যথেষ্ট রোমাঞ্চিত।’

ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর আসার অপেক্ষায় পথ চেয়ে বসে সমর্থকরা। পূর্বে জানা গিয়েছিল গত রবিবার রাত অথবা সপ্তাহের প্রথম দিনেই এসে পড়বেন তিনি। কিন্তু আন্তজার্তিক পরিস্থিতির দরুন সেটা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার ভোর রাতে শহরে পা রাখছেন এই ব্রাজিলিয়ান তারকা। সব ঠিকঠাক থাকলে রাত ২টো বেজে ৩০ মিনিট নাগাদ শহরে অবতরণ করার কথা এই ফুটবলারের। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *