একদিনের জেল হেফাজত প্রাক্তন পুরপ্রধানের - 24 Ghanta Bangla News
Home

একদিনের জেল হেফাজত প্রাক্তন পুরপ্রধানের

Spread the love

বাঁশবেড়িয়ার প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীলের একদিনের জেল হেফাজত। আজ, সোমবার আবার সেশন কোর্টে উঠবে মামলা। সূত্রের খবর, বলাগড়ে একটি পানশালা রয়েছে বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান অরিজিতা শীলের। সেই পানশালার লিজ়িকে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন পুরপ্রধানকে গ্রেপ্তার করে বলাগড় থানার পুলিশ। রবিবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অরিজিতার স্বামী সত্যরঞ্জন শীল একটি জমি বেআইনি ভাবে হস্তগত করার অভিযোগ-সহ একাধিক অভিযোগে জেলবন্দি হয়েছেন আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *