হঠাৎ ‘Engaged’ দেবাংশু ভট্টাচার্য! পাত্রী কে, বিয়ে কবে? জল্পনা তুঙ্গে - 24 Ghanta Bangla News
Home

হঠাৎ ‘Engaged’ দেবাংশু ভট্টাচার্য! পাত্রী কে, বিয়ে কবে? জল্পনা তুঙ্গে

Spread the love


কলকাতা: দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট নেই। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন…

কলকাতা: দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট নেই। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন তিনি। ফেসবুক প্রোফাইলে ‘Engaged’ স্টেটাস আপডেট করতেই শুরু হয়েছে জল্পনা। কিন্তু কে দেবাংশুর হবু স্ত্রী?

রাজনীতির ময়দানে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত দেবাংশু ভট্টাচার্য। একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ, দলের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের বিতর্কসভা থেকে শুরু করে রাজনৈতিক মিটিং-মিছিল,  সর্বত্রই দেখা যেত তাঁকে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড এবং সোশ্যাল মিডিয়া, দুই ক্ষেত্রেই অনেকটা নীরব এই যুবনেতা। আর সেই নীরবতার মাঝেই ব্যক্তিগত জীবনের বড় খবর দিলেন তিনি।

রবিবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘Engaged’ স্টেটাস আপডেট করেন দেবাংশু। মুহূর্তের মধ্যেই তা ঘিরে শুরু হয় আলোচনা। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। তবে বাগদান কার সঙ্গে হয়েছে, হবু স্ত্রীর নাম কী, কবে বিয়ের পিঁড়িতে বসবেন—এমন কোনও তথ্যই প্রকাশ্যে আনেননি দেবাংশু।

কে দেবাংশুর হবু স্ত্রী? ঘুরছে দুই সম্ভাব্য পরিচয়

দেবাংশুর বাগদানের খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে তাঁর হবু স্ত্রীকে ঘিরে। বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই দু’রকম দাবি সামনে এসেছে।

একটি সূত্রের দাবি, দুবাই-নিবাসী এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তৃণমূলের এই যুবনেতা। ওই তরুণী একটি বিমান সংস্থায় কর্মরত। তাঁর বাড়ি উত্তরপাড়ায় বলেও দাবি করা হচ্ছে।

অন্য একটি সূত্রের দাবি, খড়দার এক ছাত্রনেত্রীর সঙ্গেই বাগদান সেরেছেন দেবাংশু। যদিও ওই তরুণীর কাছে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি এই খবর অস্বীকার করেছেন।

তবে এই দুই দাবির কোনওটিই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। দেবাংশু নিজেও হবু স্ত্রীর পরিচয় নিয়ে মুখ খোলেননি।

ভোটে হার, তারপর থেকেই রাজনৈতিক ময়দানে নীরবতা

একসময় তৃণমূলের রাজনৈতিক প্রচারের অন্যতম পরিচিত মুখ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা নিতে দেখা যেত তাঁকে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁর রাজনৈতিক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ওই নির্বাচনে হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাংশু। বিজেপি প্রার্থী সুবীর নাগের কাছে প্রায় ৪৩ হাজার ভোটে পরাজিত হন তিনি। এরপর থেকেই রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট অনেকটাই কমে গিয়েছে।

এমনকী, তৃণমূলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁকে আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। দলের অন্দরের বিভাজনের প্রেক্ষিতে দেবাংশু কোন শিবিরের সঙ্গে রয়েছেন, তা নিয়েও স্পষ্ট কোনও অবস্থান প্রকাশ্যে আসেনি।

রাজনৈতিক জীবনের এই নীরবতার মধ্যেই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা। আপাতত দেবাংশুর ‘Engaged’ স্টেটাস ঘিরেই কৌতূহল তুঙ্গে। হবু স্ত্রীর পরিচয় এবং বিয়ের দিনক্ষণ নিয়ে কবে মুখ খোলেন তিনি, এখন সেদিকেই নজর।

বাংলাদেশি শরণার্থীদের খুঁজে বের করে নাগরিকত্ব দেওয়ার বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

পুলিশ কনস্টেবলকে গুলি! ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম রতন শেখ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *