সুসজ্জিত আলোয় ফুটে উঠছে সরকারের জনমুখী প্রকল্পগুলি
রাস্তা পেরিয়ে চন্দনননগর রেলব্রিজকে নতুন সরকারের আমলে বাড়তি গুরুত্ব দিয়ে আলোর মালায় মুড়ে দেওয়া হয়েছে। হাল্কা লোহার কাঠামোয় মা জগদ্ধাত্রীর মুখ, শঙ্খ, চক্র, গদা ও সিংহের মতোই আলোয় উজ্জ্বল সরকারি প্রকল্পের প্রচার। যদিও সরকারি প্রচারের পাশাপাশি চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দির, চন্দননগর গির্জা, চন্দননগর ঘড়িঘরের মতো শহরের ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানগুলিকেও তুলে ধরা হয়েছে আলোক শিল্পের ছোঁয়ায়। শিশু–কিশোরদের আনন্দ দিতে জোকার, হনুমান, মিকি মাউসেরও দেখা মিলেছে।