এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের
রাজ্যে একের পর এক পুলিশের এনকাউন্টারের পক্ষে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার ছটপুজো উপলক্ষে সকালে খড়্গপুরের বিভিন্ন পুকুর ঘাটে পুণ্যার্থীদের সঙ্গে সামিল হন তিনি। রাজ্যের পঞ্চম এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষের সুরক্ষা সর্বোপরি। সমাজের শান্তি-শৃঙ্খলা সর্বোপরি। তার জন্য মানুষ আমাদের ভোট দিয়েছে। সেটা আনার জন্য যা করতে হয় করব।’