বাঁশের মাচা, ডাম্পারে চেপে গ্রামে এলো কিশতওয়ারের দুই শহিদের দেহ - 24 Ghanta Bangla News
Home

বাঁশের মাচা, ডাম্পারে চেপে গ্রামে এলো কিশতওয়ারের দুই শহিদের দেহ

Spread the love

অভিযোগ, জঙ্গিদের হাতে যেখানে একে–৪৭, একে–৫৬–এর মতো আগ্নেয়াস্ত্র রয়েছে, সেখানে এসপিও–দের হাতে দেওয়া হচ্ছে সামান্য ইনসাস রাইফেল। যে কাজে প্রাণের ঝুঁকি রয়েছে প্রতি পদে, সেখানে এসপিও–দের মাসিক বেতন মাসে ৬–১৮ হাজার টাকা (সার্ভিসের সময় অনুযায়ী)। এ নিয়েও সরব হয়েছে জম্মু–কাশ্মীরের বিরোধী দল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মার প্রশ্ন, ‘যে ‘ধার্না’ পোস্টে যাওয়ার পথে দুই এসপিও নিহত হলেন, সেখানে তো আগে থেকেই একটি এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ইউনিট ছিল। তা হলে কোন যুক্তিতে মাত্র দুই এসপিও–র ছোট টিম তৈরি করে কিয়ার পোস্ট থেকে ৭–৮ ঘণ্টার দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে পাঠানো হচ্ছিল ‘ধার্না’য়? তাঁদের না ছিল পর্যাপ্ত ব্যাক আপ, না কোনও অত্যাধুনিক অস্ত্র।’ এ বিষয়ে রবিবার পর্যন্ত জম্মু–কাশ্মীর সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। পুলিশের তরফেও কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *