নকশালমুক্ত গড়চিরোলি! এবার এক লক্ষ কোটি টাকার ইস্পাত কারখানা
মহারাষ্ট্রের গড়চিরােলি জেলা একসময় নকশাল হামলার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।(Steel Plant) ২০১৪ সালে রাজ্যের নকশাল হামলায় মৃত্যুর ঘটনাগুলোর বেশিরভাগই এখানে ঘটেছিল। সে সময় অঞ্চলটিতে শত…
মহারাষ্ট্রের গড়চিরােলি জেলা একসময় নকশাল হামলার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।(Steel Plant) ২০১৪ সালে রাজ্যের নকশাল হামলায় মৃত্যুর ঘটনাগুলোর বেশিরভাগই এখানে ঘটেছিল। সে সময় অঞ্চলটিতে শত শত সশস্ত্র মাওবাদী ক্যাডার সক্রিয় ছিল এবং নিরাপত্তা বাহিনীর ওপর বড় হামলার ঘটনাও ঘটেছে। আজ সেই গড়চিরােলি নকশালমুক্ত হিসেবে ঘোষিত হয়েছে এবং শিল্প বিনিয়োগের নতুন কেন্দ্র হিসেবে উঠে আসছে।
সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি প্রায় শূন্যে নেমে এসেছে। বহু ক্যাডার আত্মসমর্পণ করেছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরকারের আমলে এই পরিবর্তনকে উল্লেখযোগ্য বলে দেখা হচ্ছে। নকশালমুক্ত হওয়ার পর অঞ্চলটিতে উন্নয়নমূলক কাজ ও শিল্প প্রকল্পে গতি এসেছে।
আরও দেখুনঃ এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের! বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর সুযোগ
জেএসডব্লিউ স্টিল গড়চিরােলিতে বড় ইস্পাত কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। প্রায় এক লক্ষ কোটি টাকার এই প্রকল্পকে দেশের অন্যতম বড় ইস্পাত উৎপাদন কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। লয়েডস মেটালস অ্যান্ড এনার্জিও বড় অঙ্কের বিনিয়োগ করছে। প্রায় ৪৫ হাজার কোটি টাকার এই বিনিয়োগ থেকে হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সড়ক, স্কুল, হাসপাতাল ও শিল্প পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে।
একসময় যেখানে নকশাল সন্ত্রাসের ভয়ে উন্নয়ন থমকে থাকত, (Steel Plant)সেখানে এখন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রায় পরিবর্তন আনতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ায় বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। গড়চিরােলিকে ভারতের পরবর্তী ইস্পাত হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এই পরিবর্তন রাতারাতি হয়নি। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর অভিযান, স্থানীয় মানুষের সহযোগিতা এবং উন্নয়নমূলক পদক্ষেপের সমন্বয়ে এটি সম্ভব হয়েছে। নকশাল প্রভাবিত অঞ্চলগুলোতে শান্তি ফেরানোর পর উন্নয়নের পথ খুলে যায় গড়চিরােলি তারই উদাহরণ। আজ সেখানে আতঙ্কের বদলে আশা ও কর্মসংস্থানের কথা শোনা যাচ্ছে।