উৎসবের ক্যালেন্ডার বদলেই বিক্রি কমলো দু'চাকা এবং চারচাকার - 24 Ghanta Bangla News
Home

উৎসবের ক্যালেন্ডার বদলেই বিক্রি কমলো দু’চাকা এবং চারচাকার

Spread the love

সেই উচ্চ ভিত্তির সঙ্গে তুলনা করাতেই এ বার পতনের হার বেশি দেখাচ্ছে।ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (ফাডা)-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-এর অক্টোবরে দেশে সব ধরনের গাড়ি মিলিয়ে মোট খুচরো বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৭২ হাজার ৪৬৬টি। ২০২৫-এর অক্টোবরে এই সংখ্যা ছিল অনেক বেশি। ফলে এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ২৩.৮ শতাংশ। তবে মাসের নিরিখে ছবিটা একেবারেই আলাদা। সেপ্টেম্বরে যেখানে মোট বিক্রি হয়েছিল ২৫ লক্ষ ৩৬ হাজার ৯২০টি, সেখানে অক্টোবরে তা বেড়েছে ২৫.০৫ শতাংশ। অর্থাৎ, উৎসবের মরশুমে বিক্রির গতি থেমে যায়নি। বরং গত বছরের তুলনায় এ বারের উৎসবের কেনাকাটার সময় কিছুটা পিছিয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *