আবাস যোজনার প্রাপ্তিতে প্রথম সংখ্যালঘু ব্লক! আটটির মধ্যে শীর্ষে হরিরামপুর
জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, প্রথম কিস্তিতে দক্ষিণ দিনাজপুরের ৩২ হাজার ১৯৩ জন উপভোক্তা টাকা পেয়েছিলেন। দ্বিতীয় কিস্তিতে ব্লকভিত্তিক পরিসংখ্যানে সবার আগে হরিরামপুর, শেষে হিলি। হরিরামপুরে ৩২৯৭, বালুরঘাটে ২৮৪৬, কুমারগঞ্জে ২২৩৮, কুশমন্ডিতে ১৭৩৩, গঙ্গারামপুরে ১০৭৫, বংশীহারিতে ১০৮, তপনে ৮২৫ এবং হিলিতে ২৪৮ জন টাকা পেয়েছেন। অর্থাৎ, বালুরঘাটের তুলনায় হরিরামপুরে ৪৫১ জন বেশি উপভোক্তা প্রকল্পের দ্বিতীয় কিস্তি পেয়ে গিয়েছেন।