জানুয়ারির মধ্যেই এক লক্ষ নিয়োগপত্র, নির্বাচনের আগে বড় আশ্বাস যোগীর
এই অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, ‘আগে যখনই কোনও চাকরির বিজ্ঞাপন বের হতো, তখনই এক চাচা-ভাতিজা জুটি চাঁদাবাজি শুরু করে দিত। ঘুষ, অর্থ লেনদেন বা রাজনৈতিক সুপারিশ ছাড়া তরুণরা চাকরি পেতেন না। আজ আমি জোর দিয়ে বলতে পারি, গত সাড়ে নয় বছরে আমরা উত্তরপ্রদেশে সাড়ে ৯ লক্ষেরও বেশি তরুণ-তরুণীকে সরকারি চাকরি দিয়েছি।’ এর পরেই যোগীর সংযোজন, ‘আজ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও সততা রয়েছে। তরুণদের জন্য রয়েছে প্রচুর সুযোগ। এখন আর কোনও কারফিউ বা দাঙ্গা নেই। উত্তরপ্রদেশে সবকিছু সুষ্ঠু ভাবে চলছে।’