Ratan Sheikh Encounter: 'ইসিজি করার পরই আমি ফাইনালি ডিক্লারেশন দিই...', রতন শেখের শরীরে ক'টা গুলি লেগেছিল? চাঞ্চল্যকর বয়ান চিকিৎসকের | Santiniketan Encounter: Nanur Doctor Reveals Ratan Sheikh Was Dead Before Reaching Hospital - 24 Ghanta Bangla News
Home

Ratan Sheikh Encounter: ‘ইসিজি করার পরই আমি ফাইনালি ডিক্লারেশন দিই…’, রতন শেখের শরীরে ক’টা গুলি লেগেছিল? চাঞ্চল্যকর বয়ান চিকিৎসকের | Santiniketan Encounter: Nanur Doctor Reveals Ratan Sheikh Was Dead Before Reaching Hospital

Spread the love

নানুর হাসপাতালের চিকিৎসকImage Credit: TV9 Bangla

বীরভূম: শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি। ৪৮ ঘণ্টার মধ্যে এনকাউন্টারে খতম রতন শেখ। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। তারপর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নানুর হাসপাতালে যে চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার বক্তব্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। TV9 বাংলায় এক্সক্লুসিভলি সাবির নামে ওই চিকিৎসক বলেন, “যে সময়ে পুলিশরা নিয়ে এসেছিল ট্রলিতে,যা আমার করার ছিল, করলাম। ওনার ক্যারোটিড পালস চেক করলাম, বিপি দেখলাম। তারপরে লাস্টে আমি ইসিজি করলাম। তাতে পেশেন্ট বাঁচিয়ে রাখার মতো পরিস্থিতিতে ছিলেন না। শেষে ইসিজি করার পরই আমি ফাইনালি ডিক্লারেশন দিতে পেরেছি, যে পেশেন্ট একদম শেষ।”

কয়টা গুলি লেগেছিল রতন শেখের শরীরে? চিকিৎসক বলেন, ” একটাই মনে হচ্ছে লেফট চেস্ট (বামের বুকে)। লেফট চেস্টে একটাই ছিল। আমি সেটাই ফাইন্ড আউট করতে পেরেছি এবং দেখেছি। এছাড়া আর কোনও ইনজুরি পাইনি। এরপর ইমিডিয়েট আমি সেটা পোস্টমর্টেমের জন্য রেফার করলাম।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াতে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই টিমে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার বিশ্বজিতকে গুলি করার পর থেকে অধরা ছিল রতনা। তার খোঁজে এলাকায় চলছিল চিরুনি তল্লাশি। নানুরে রতনের খোঁজ মেলে। তাকে আটক করা হয়। রতন যে বন্দুক থেকে গুলি চালিয়েছিল, সেই বন্দুকের খোঁজ করে পুলিশ। জেরায় রতন জানিয়েছিল, নানুরে উচকরণ ইটভাটায় লুকানো রয়েছে সেই বন্দুক। সেই বন্দুকের খোঁজ করার নামেই সেখানে পুলিশকে সঙ্গে করে নিয়ে যায় রতন। তারপর সেখানে লুকানো বন্দুক বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে রতন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হয় রতন। প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *