‘ঘাড় ধরে বন্ধ করব’, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলের একাংশকেই কড়া বার্তা শান্তনুর
মিলন উৎসবের মঞ্চ থেকে শান্তনু ঠাকুর বলেন, ‘বর্তমানে সিপিএম, তৃণমূল বা কংগ্রেস বলে কিছু নেই, যা রয়েছে সবই বিজেপি। তাই সকলকে মিলেমিশে চলতে হবে। কোনও ধরনের বিভাজন, সংঘাত বা মারপিট বরদাস্ত করা হবে না।’ তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন বিজেপি কর্মীরা। অথচ বর্তমানে দলেরই কিছু কর্মী আক্রান্ত হচ্ছেন দলের অন্য কর্মীদের হাতে। যাঁরা মার খাচ্ছেন এবং যারা মারছেন দু’পক্ষই বিজেপির লোক বলে দাবি করেন তিনি।