কাবেরীর জল নিয়ে ‘হাতে’ই টানাটানি! তুঙ্গে শিবকুমার-মণিকম বিরোধ - 24 Ghanta Bangla News
Home

কাবেরীর জল নিয়ে ‘হাতে’ই টানাটানি! তুঙ্গে শিবকুমার-মণিকম বিরোধ

Spread the love

কাবেরী নদীতে বাঁধ দিয়ে বিশুদ্ধ পানীয় জল ও জলবিদ্যুত্‍ উত্‍পাদনে আগ্রহী কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে কংগ্রেস সাংসদ মণিকম টেগোরের বিরোধ তুঙ্গে উঠেছে৷ তামিলনাড়ুর সম্মতি ছাড়া মেকেডাটুতে বাঁধ তৈরি করতে পারবে না কর্নাটক সরকার— সাফ জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ মণিকম টেগোর৷ শনিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘মাইসুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, মেকেডাটুতে বাঁধ নির্মাণ কেউ আটকাতে পারবে না এবং এক্ষেত্রে কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন দেওয়া উচিত। এই বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক এবং তামিলনাড়ুর কৃষকদের স্বার্থের পরিপন্থী।’ তাঁর সংযোজন, ‘কাবেরী নিম্নপ্রবাহের অংশে অবস্থিত তামিলনাড়ু। তাই এ রাজ্যের অধিকারকে প্রভাবিত করে, এমন কোনও প্রকল্প কর্নাটক একতরফা ভাবে করতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *