West Bengal Weather Live: প্রকৃতির রুদ্ররোষে উত্তরে মৃত্যুমিছিল, বৃষ্টি-ধসে কার্যত বিচ্ছিন্ন পাহাড় – Bengali News | Continuous rains cause landslides in various parts of North Bengal, reports of one death after another
ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গের Image Credit: TV 9 Bangla
কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং: পুজোর আগে থেকেই প্রবল দুর্যোগের সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। এবার প্রকৃতির রুদ্ররোষে উত্তরবঙ্গ। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। সবথেকে বেশি দুর্যোগের সাক্ষী রয়েছে পার্বত্য জেলাগুলি। অবস্থা খারাপ সিকিমেরও। ধস নেমে উত্তর সিকিমের লাচুং চু প্রায় বন্ধ! জলস্রোত পুরোপুরি আটকে গেলে বড় বিপদের আশঙ্কা। তৈরি হতে পারে কৃত্রিম লেক!