Manoj Bajpayee: এবার ‘গভর্নর’ মনোজ বাজপেয়ী! কী ঘটতে চলেছে? – Bengali News | Manoj bajpayee governor silent saviour new posters release date
ফ্যামিলি ম্য়ান থেকে এবার সোজা গভর্নর! হ্যাঁ, মনোজ বাজপেয়ীর এ যেন প্রোমোশন। আর সেই গভর্নর-এর ছবি প্রকাশ্যে আসতেই হইচই বলিপাড়ায়। ভাবছেন কী কাণ্ড? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
মনোজ বাজপেয়ীর ( Manoj Bajpayee) নতুন ছবির নাম ঘোষণার পর থেকেই দর্শক মহলে কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়ে প্রকাশ্যে এল ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’-এর নতুন পোস্টার। এই ছবিতে এক সংকটময় সময়ের গল্প বলতে চলেছেন পরিচালক চিন্ময় মাণ্ডলেকর, যেখানে ভারত এক চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি।
প্রকাশিত নতুন পোস্টারগুলোতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। ছবির প্রচারমূলক উপাদানে একটি লাইন বিশেষভাবে নজর কেড়েছে— “এটি ছিল একটি যুদ্ধ। তবে কোনো সেনাবাহিনী ছিল না। ছিল শুধু একজন মানুষ, যে দেশকে ভেঙে পড়তে দিতে চায়নি।” পোস্টারে ‘আব বারি মেরি হ্যায়’, ‘আই উইল নট লেট ইন্ডিয়া ফেল’ এবং ‘ইন্ডিয়া ইজ অন দ্য ভার্জ অফ ব্যাঙ্ক্রাপসি’— এই ধরণের ট্যাগলাইনগুলো স্পষ্ট করে দিচ্ছে যে, ছবির প্রেক্ষাপট ভারতের এক অর্থনৈতিক সংকটের সময়কালকে কেন্দ্র করে আবর্তিত হবে।
বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবিটি পরিবেশনা করছে সানশাইন পিকচার্স। মনোজ ও আদা শর্মা ছাড়াও ছবির নেপথ্যে রয়েছেন বলিউডের একঝাঁক প্রতিভাবান শিল্পী। ছবির চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ ভরত, রবি আসরানি এবং খোদ বিপুল অমৃতলাল শাহ।
‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’-এর নতুন পোস্টার। এই ছবিতে এক সংকটময় সময়ের গল্প
ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রখ্যাত সংগীত পরিচালক অমিত ত্রিবেদী এবং গানগুলো লিখেছেন কিংবদন্তি জাভেদ আখতার। গান ও আবহ সংগীতেও যে এই ছবি এক অনন্য মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
ছবির নির্মাতারা নতুন এই পোস্টারগুলোর মাধ্যমে গল্পের মূল সংঘাত এবং চরিত্রদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছেন। এখন দেখার, ১২ জুন রূপোলি পর্দায় মনোজ বাজপেয়ীর এই ‘নীরব ত্রাতা’র ভূমিকা দর্শকদের কতটা মুগ্ধ করে। মনোজ বাজপেয়ীর নতুন ছবি ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’- (Governor The Silent Saviour)-এর পোস্টার মুক্তি পেল। ভারতের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে তৈরি এই ছবি মুক্তি পাবে ১২ জুন।