প্রতিবেশী মহিলার ফোনে কেন গোলাপের স্টিকার? মালদায় দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

প্রতিবেশী মহিলার ফোনে কেন গোলাপের স্টিকার? মালদায় দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ

Spread the love

ঠিক কী ঘটেছিল? পুলিশে দায়ের করা অভিযোগে পঙ্কজ জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে তাপসের স্ত্রী টুম্পা মণ্ডল তাঁর হোয়াটসঅ্যাপে পর পর তিন বার একই মেসেজ পাঠান– ‘হাই, কেমন আছেন, কী করছেন।’ ৩৫ বছর বয়সি পঙ্কজের বক্তব্য, প্রতিবেশী মহিলার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বাড়বে ভেবে তিনি সেই মেসেজের উত্তর দেননি। ঝামেলার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বাড়ির উঠোনে বসে পরিবারের সঙ্গে গল্প করার সময়ে পঙ্কজ মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তাঁর দাবি, অসাবধানতাবশত সে সময়ে টুম্পার হোয়াটসঅ্যাপ চ্যাটটি খুলে যায়। আঙুলের চাপে একটি লাল গোলাপের স্টিকার সেন্ড হয়ে যায়। পঙ্কজের বক্তব্য, ‘সঙ্গে সঙ্গেই বুঝতে পারি ভুলটা। টুম্পাকে ফোন করে বলি, অসতর্ক মুহূর্তে চলে গিয়েছে স্টিকার। কিছুক্ষণ পরেই টুম্পার স্বামী তাপস আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালি ও খুনের হুমকি দিতে থাকেন। বারবার ক্ষমা চাইলেও শোনেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *