Royal Enfield Monarch: মডিফায়েড রয়্যাল এনফিল্ড ‘মনার্ক’: ৯ ফুটের কাস্টম বাইক
Royal Enfield-এর তরফে জানানো হয়েছে, বাইকটির দৈর্ঘ্য ৯ ফুট। এর পাশাপাশি, বাইকটির সামনে কাস্টম সাসপেনশন সেটআপ ব্যবহার হয়েছে। পিছনে, ডুয়াল মোনোশক সাসপেনশন ব্যবহৃত হয়েছে।
বাইকের একাধিক অংশ আলাদা করে তৈরি করে অ্যাসেম্বল করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ, সাইড প্যানেল, রেয়ার ফেন্ডারের মতো একাধিক অংশ Handcrafted বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, বাইকটিতে কাস্টম গ্রিপ, ক্রোম ফুটপেগ, লিভার এবং LED Bar End Indicator ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি, LED Headlight, LED Tail Light, Dual Disc Brake-এর ফিচারও রয়েছে।