NZ vs IND 5th ODI: ব্যাটে ব্যর্থ ভারতকে জেতাল বোলিং, কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের | India Beats New Zealand in 5th ODI And Won The Series by 3 1
বে ওভাল: লক্ষ্য মাত্র ২১০, তাই তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেল নিউজিল্যান্ড। চতুর্থ ওডিআইতে ভারতকে হারালেও পঞ্চম ম্যাচে হেরে গেল কিউয়িরা। ২১০ রান তাড়া করতে নেমে ১৮৭ রানেই অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড। ২২ রানে জিতে ৩-১ ফলে সিরিজ জিতল ভারত। আজ, রবিবার সকালে এই দেশের ফুটবল টিমের কাছে হেরেছে ভারত। কিন্তু ক্রিকেটে মধুর প্রতিশোধ নিলেন বিরাটরা। এটাই নিউজিল্যান্ডের মাটিতে রো-কোর শেষ সিরিজ। ভারতের জয়ে সেই সিরিজই স্মরণীয় করে রাখলেন এই দুই কিংবদন্তি।
প্রথমে ব্যাট করে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৭ রানে আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় করলেন ১৮। আজও ব্যর্থ কোহলি (৫)। অধিনায়ক শ্রেয়সের ব্যাট থেকে এল ২২। তবে এঁদের পর ভারতের রানের জন্য সম্পূর্ণ অবদান অক্ষর প্যাটেল ও ঈশান কিষানের। ৫৫ বলে ৪৬ রান করলেন অক্ষর। ঈশানের ব্যাট থেকে এল ৫৮ বলে ৪৬ রানের ইনিংস। ৭ নম্বরে নামা নমন ধীরও করলেন ২২ রান। শেষে সিরাজ ও অর্শদীপের ১৪ রানের ইনিংসের বদান্যতায় ২০০ রানের গণ্ডি পার করে ভারত। ৩টি করে উইকেট পেয়েছেন জেকব ডাফি ও মিচেল স্যান্টনার। ২টি উইকেট পেয়েছে ম্যাথু ফিশার।
(বিস্তারিত আসছে…)