মোহনবাগানের মহিলা ফুটবল দল নিয়ে মুখ খুললেন বাগান কর্তারা - 24 Ghanta Bangla News
Home

মোহনবাগানের মহিলা ফুটবল দল নিয়ে মুখ খুললেন বাগান কর্তারা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক মরসুম ধরেই দেশের মহিলা ক্লাব ফুটবলে ব্যাপক অগ্ৰগতি ঘটেছে ইস্টবেঙ্গলের। কোচ সুজাতা করের পর বর্তমানে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্বাবধানে উন্নতির চরম…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক মরসুম ধরেই দেশের মহিলা ক্লাব ফুটবলে ব্যাপক অগ্ৰগতি ঘটেছে ইস্টবেঙ্গলের। কোচ সুজাতা করের পর বর্তমানে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্বাবধানে উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে দেশের মহিলা ফুটবল। ব্যাক টু ব্যাক দুইবার ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ট্রফি ও এসেছে মশাল গার্লসদের হাত ধরে। যেটা নিঃসন্দেহে গর্বিত করেছে লাল-হলুদ সভ্য সমর্থকদের। কিন্তু কবে ময়দানে নামবে সবুজ-মেরুনের মহিলা দল? সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন বাগান সমর্থকরা।

অবশেষে আজ সেই নিয়ে বিশেষ বার্তা দিলেন মোহনবাগান (Mohun Bagan) সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। শুক্রবার বিকেলে এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল সবুজ-মেরুন তাঁবুতে। সেখানেই আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্লাবের এই দুই সাবেক কর্তা। মোহনবাগানের মহিলা দল নিয়ে বিশেষ বার্তা উঠে আসে তাদের তরফে। এক্ষেত্রে সবুজ-মেরুন সভাপতি বলেন, ‘ মহিলা দলের কাঠামো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এক্ষেত্রে লগ্নিকারী সংস্থার সঙ্গে ও আমাদের আলোচনা চলছে। আমরা উইমেন্স টিমের জন্য আলাদা করে মাঠ ও ড্রেসিংরুম প্রস্তুতির কাজ শুরু করতে চলেছি। সেই ব্যবস্থা সম্পন্ন হলেই আমরা মহিলা ফুটবল শুরু করে দেব।’

একইভাবে সৃঞ্জয় বসু বলেন, ‘ মহিলা দল নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে সময় লাগলেও ধীরে ধীরে কাজ এগোচ্ছে। আমরা কিছুটা সময় নিচ্ছি। তবে পিছিয়ে আসছি না। আমরা ও খুব শীঘ্রই মহিলা দল তৈরি করব।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *