Kalyan on Buddhadeb: ‘সব থেকে বেশি অত্যাচার হয়েছে বুদ্ধদেবের সময়, মারা গেলেও বলতে হবে উনি মেন্টালি অসৎ’, কল্যাণের আক্রমণ প্রয়াত বুদ্ধ ভট্টাচার্যকে | TMC MP Kalyan Banerjee slams buddhadeb bhattacharya regarding cpim practice
বুদ্ধদেবকে আক্রমণ কল্যাণেরImage Credit: Tv9 Bangla
দিল্লি: ইন্ডিয়া জোটে একসঙ্গে অবস্থান করছে CPIM ও মমতা তৃণমূল। কিন্তু সেই সিপিএম-এর সঙ্গে ‘জোট’ নিয়ে আড়াআড়ি মতামত রয়েছে মমতা তৃণমূলে? কারণ, সিপিএম ও প্রয়াত প্রাক্তন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র ও কুৎসিত ভাষায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan banerjee)। তিনি বলেছেন, “বুদ্ধ ভট্টাচার্য সৎ ছিলেন। কিন্তু মানসিক ভাবে অসৎ। কারণ তাঁর আমলেই যত অত্যাচার হয়েছে।” এখানেই শেষ নয়, কল্যাণ জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে সমস্যা নেই। কিন্তু সিপিএম-এর অত্যাচার তিনি ভোলেননি।
একটা সময় ছিল যখন অসুস্থ বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন কল্যাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কে আক্রমণ করলেও মমতাকে শোনা যায়নি পরবর্তী সময়ে বুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে এমন আক্রমণ করতে। কিন্তু এ দিন, স্রেফ নিজের মতামত বলে কল্যাণ প্রয়াত মন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছেন, এরপর সিপিএম কি আদৌ তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়বে বিজেপির বিরুদ্ধে? এখন উঠছে সেই প্রশ্নই।
কুণাল কী বলেছেন?
মূলত, এ দিন নাম না করে শতরূপ ঘোষকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরনো কিছু প্রসঙ্গ তুলে বলেন, “আমাদের কী গালাগাল দিচ্ছিস তোদের বাপ ঠাকুরদাকে বল গে যা। এখনও ধুতিতে রক্তের দাগ আছে। সিপিএম মানেই ধর্ষক। সুজন এত নাটক করে কীভাবে? আমাদের কম মেরেছে? ওরা? অন্তত আমি ভুলতে পারি না। এই তপন শুকুররা মেরে ফেলেছিল। আমি সিঙ্গুর ভুলে যাব?”
বুদ্ধ ভট্টাচার্যকে কুৎসিত আক্রমণ
কল্যাণ বলেন, “আরও অনেক জায়গা ছিল, সেখানে কেন টাটা আনোনি? আমরা বলেছিলাম জায়গা কিনে নাও। এমন ন্যানো, টাটা তৈরি করেছে যা চলেই না বাজারে।”
রাজনৈতিক দল-মতামত-মতাদর্শ ভিন্ন বলেই আলাদা-আলাদা রাজনৈতিক দল গড়ে ওঠে। কিন্তু সব রাজনৈতিক দলের নেতারা সিপিএম-কে আক্রমণ করলেও, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনও কথা বলেননি। তাঁর ক্ষমতা চলে যাওয়ার পর এবং তাঁর প্রয়াণের পর রাজনীতির প্রসঙ্গে যখনই তিনি প্রাসঙ্গিক হয়েছেন এই ভাবে কেউ বুদ্ধদেবকে আক্রমণ করেননি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারেবারে সিপিএম-কে আক্রমণ করলেও, ব্যক্তি বুদ্ধদেবকে কখনও রাজনীতির ভিতরে টানেননি। আজ সেই বিষয়টিও আক্রমণ করেন কল্যাণ।
বলেন, “বুদ্ধবাবু এখন শুভেন্দুর কাছের লোক। যত টর্চারের নায়ক বুদ্ধদেব ভট্টাচার্য। যে যাই বলুক আমায়…খারাপ ভাল যাই বলুক…ওই সাদা ধুতি আর পাঞ্জাবী পরে সব থেকে বেশি অত্যাচার হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়। তার আগে ও পুলিশ মন্ত্রী ছিল। ছোট আঙারিঙা, ভুলে যাব? খুনি ডাকাত সিপিএম। বুদ্ধবাবু এর নায়ক। মারা গেলেও বলতে হবে। উনি সৎ ছিলেন আলাদা ব্যাপার। সততাটাই একমাত্র ফ্যাক্টর নয়। মেন্টালি উনি উনি অসৎ।”
শতরূপ কী বললেন?
শতরূপ ঘোষ বলেন, “ওরা ১৫ বছরে একটা নেলপালিশের কারখানাও কেন বানায়নি? বুদ্ধদেব-জ্যোতি বসুরা হলদিয়া পেট্রো কেমিক্যাল, সল্টলেকের মতো আইটি হাব বানিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছরে যদি একটাও অন্তত নেলপালিশের কারখানা বানাতেন তাও প্রমাণ হত উনি বুদ্ধদেবের থেকে ভালো মুখ্যমন্ত্রী। এই সব মাতালের প্রলাপের উত্তর দিয়ে লাভ নেই।”
জ্যোতির্ময় কর্মকার ও সুমন মহাপাত্রের রিপোর্ট