রোগীর সঙ্গে বাস ইঁদুরের, ভাইরাল ভিডিয়োয় হইচই। - 24 Ghanta Bangla News
Home

রোগীর সঙ্গে বাস ইঁদুরের, ভাইরাল ভিডিয়োয় হইচই।

Spread the love

বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। মহম্মদ নাসির নামে এক রোগীর আত্মীয় বলেন, ‘আমি ভাইরাল হওয়া ভিডিওটি দেখিনি। গত বুধবার মাকে হাসপাতালে ভর্তি করেছি। ওয়ার্ডজুড়েই ইঁদুরের আনাগোনা। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনও কথাই তাঁরা কানে তোলেননি।’ আর এক রোগীর আত্মীয় নূরুল হুদার কথায়, ‘আমি অবাক হচ্ছি। যে হাসপাতালে মানুষ সুস্থ হতে আসে, সেখানেই যদি এমন পরিস্থিতি হয়, তা হলে রোগীকে বাড়িতে রাখলে নিরাপদে থাকত।’ হাসপাতাল সুপার নিসার হুসেন শাহ বলেন, ‘হাসপাতালে ইঁদুরের খুব উপদ্রব। তবে আমার দায়িত্ব নেওয়ার পরে মাত্র আড়াই মাস কেটেছে। এই বিষয় নিয়ে মহকুমাশাসকের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *