Kalyan Banerjee: সিপিএমকে আক্রমণ করে কী বললেন কল্যাণ? | Kalyan Banerjee attacks CPIM over alliance issue
সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, “কংগ্রেসের সঙ্গে যেতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু সিপিএমকে নিয়ে আমাদের মধ্যে অনেক রিজার্ভেশন আছে। সিপিএমেরও আছে। সিপিএম আমাদের চোর বলে। আমরা সিপিএমকে বলি ডাকাত ও ধর্ষকের দল। সিপিএম কীভাবে নির্যাতন করেছেন, সেটা তো আমরা ভুলতে পারি না। আমরা তো ভুলতে পারি না কীভাবে সেলিম আমাদের অপমান করত। আমরা তো ভুলতে পারি না যে সিপিএমের নেতারা কত অত্যাচার করেছে আমাদের উপর। সিপিএমের অত্যাচারে পশ্চিমবাংলার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। সেই সিপিএমের সঙ্গে আমরা কীভাবে থাকব?”