বুকে পা, গ্যালারির টিফোতে পাকিস্তানকে তার জায়গা মনে করাল তারেকের বাংলাদেশ - 24 Ghanta Bangla News
Home

বুকে পা, গ্যালারির টিফোতে পাকিস্তানকে তার জায়গা মনে করাল তারেকের বাংলাদেশ

Spread the love

পাকিস্তানি সেনার বুকে বাংলাদেশের বুট

গ্যালারিভর্তি দর্শকদের মাথার ওপর ছড়িয়ে দেওয়া সেই বিশাল টিফোতে ফুটিয়ে তোলা—‘বাংলাদেশিদের বুটের নিচে পিষ্ট হচ্ছে পাকিস্তানের সেনা’ এই টিফো দিয়ে পাকিস্তানকে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিল বাংলাদেশ। আরও একটি টিফো ছিল। যেখানে লেখা ছিল, ‘যুগ বদলেছে জবাব বদলায়নি।’ ছবিতে ছিল একটি ছাগলের গায়ে পাকিস্তানের পতাকা আর সেটাকে শিকার করেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার বলতে যে বাংলাদেশকে বোঝানো হয়েছে তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অথচ রক্তাক্ত অধ্যায় হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর বর্বরতা, গণহত্যা এবং অসংখ্য মা-বোনের ওপর চালানো নির্যাতনের বিরুদ্ধে মরণপণ লড়াই করেই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে এনে ঘুরিয়ে পশ্চিমের দেশটির পুরনো বর্বরতার মুখোশই যেন আরও একবার উন্মোচন করে দিলেন বাংলাদেশের সমর্থকরা। ঢাকার গ্যালারির এই অভিনব ও সাহসী টিফো প্রদর্শন নজর কেড়েছে ভারতীয় দর্শকদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *