Amit Shah: কলকাতায় শাহ, সীমান্ত সুরক্ষায় কী বার্তা? | Minister Amit Shah give message to CBI BSF CPRF
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: শনিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগেই তিনি বারেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দেশে ঠাঁই নেই কোনও অনুপ্রবেশকারীর। ইতিমধ্যেই সীমান্তে কড়া নজরদারি চলছে। রাজ্যে পালাবদলের পর জমিও দেওয়া হয়েছে বিএসএফ-কে কাঁটাতার বসারনোর জন্য। আর এবার NIA, CBI, BSF, CRPF, পুলিশ ও প্রশাসনের আলোচনায় বসতে চলেছেন শাহ। কী কী আলোচনা হতে পারে সেখানে?
সীমান্তের নজরদারির উপর জোর আগেই দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এবার বিশেষ বার্তা দেওয়া হতে পারে যাতে পুলিশের সঙ্গে বিএসএফ (BSF)-এর মধ্যে যোগাযোগ আরও বাড়ে। সীমান্তবর্তী জেলাগুলিতে অপরাধের নেটওয়ার্কের খোঁজ পুলিশের বিভিন্ন থানায় আগে থেকেই থাকে। এছাড়াও পাচার সংক্রান্ত তথ্যও থাকে তাদের কাছে। তাই পুলিশ যদি বিএসএফকে সর্বতোভাবে সাহায্য করে সেক্ষেত্রে সীমান্ত অনেকটাই সুরক্ষিত থাকে। তবে, শুধু একা বিএসএফ নয়, পুলিশকেও কাঁটাতার সংলগ্ন এলাকায় কড়া নজরদারি রাখতে হবে বলে বার্তা দেওয়া হতে পারে। দেশবিরোধী কার্যকলাপ বা গতিবিধি নজরে এলে পুলিশ – বিএসএফ উভয় উভয়কে তথ্য শেয়ার করবে ও সেই মতো ব্যবস্থা নিতে হবে। সীমান্তরেখা যাতে অটুট থাকে সেদিকেও কড়া নজর রাখতে হবে।
সীমান্তবর্তী এলাকাগুলির অন্যতম সমস্যা হল পাচার। বহু সময় দেখা যায় কাঁটা তারের এপাড় থেকে ওপাড় হচ্ছে সোনা-রূপো-সহ বহু টাকা। আর পাচারের সেই চেষ্টা বারেবারে ব্যর্থ করে বিএসএফ। তবে, এবার আর শুধু বিএসএফ-একা নয়, অমিত শাহ বার্তা দিতে পারেন বিএসএফ-এর পাশাপাশি পুলিশকেও পাচার রোধে সচেষ্ট থাকতে হবে।
অন্যদিকে, সীমান্ত এলাকার রিয়েল টাইম আপডেট পেতে হবে BSF-কে। বার্তা দিতে পারেন তিনি। পুলিশের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা,মাদক পাচার বন্ধ কর, মানব পাচার বন্ধ করতে পদক্ষেপ করার বার্তা দেওয়া হতে পারে।