মানোলোর বিদায়! মুম্বই সিটির নতুন কোচ ভারতীয় বংশোদ্ভূত আশবীর - 24 Ghanta Bangla News
Home

মানোলোর বিদায়! মুম্বই সিটির নতুন কোচ ভারতীয় বংশোদ্ভূত আশবীর

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: পরাজিত হয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল টুর্নামেন্টের নয়া দল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পরাজিত হয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল টুর্নামেন্টের নয়া দল চার্চিল ব্রাদার্সের কাছে। সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে দল নামলে ও আটকে যেতে হয়েছিল শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে। তারপর তৃতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বেশ কয়েকবার আক্রমণ গড়ে তুললেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। টানা তিন ম্যাচ জুড়ে তাদের সংগ্রহে ছিল মাত্র দুই পয়েন্ট। তারপর চতুর্থ ম্যাচে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ছিল আইএসএল জয়ীরা।কিন্তু পরাজিত হতে হয় টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে।

এমন পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছিল না ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। যারফলে শেষ পর্যন্ত মাত্র চার ম্যাচের পরেই ছাঁটাই হন টানা দুইবারের সুপার কাপ জয়ী এই কোচ। নয়া কোচ হিসেবে কার হাতে উঠতে পারে দলের দায়িত্ব সেই নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। মনে করা হচ্ছিল খুব শীঘ্রই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করবে ম্যানেজমেন্ট।হিসাব অনুযায়ী আগামী ২০শে নভেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে নামবে মুম্বাই। যেখানে তাদের লড়াই করতে হবে পেপ মুনোজের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তার আগেই নয়া কোচের নাম ঘোষণা করে দিল বানিজ্য নগরীর এই ক্লাব।

সেই অনুযায়ী এবার দলের দায়িত্বে আসলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ কোচ আশবীর সিং জোহাল। আগের মরসুমে ব্রিটেনের পঞ্চম টায়ারের ফুটবল ক্লাব মোরক্যাম্বে এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজের কোচিং ক্যারিয়ারে এখনও পর্যন্ত ইংল্যান্ডের পাশাপাশি ইতালির ফুটবল ক্লাবে ও কোচিং করিয়ে ছিলেন তিনি। কিন্তু এবার ভারতের প্রথম ডিভিশনের অন্যতম সফল একটি ক্লাবের দায়িত্বে আসলেন আশবীর।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *