মেয়াদ পেরোয়নি, তা সত্ত্বেও সিল কাটা আইড্রপ কি দীর্ঘ দিন ব্যবহার করা যায়?
চোখে ড্রপ ব্যবহারের সময় কোন ভুল করা যাবে না?
1. ড্রপারের মুখে হাত বা চোখ ছোঁয়ানো: চোখের ড্রপার বা টিপ দিয়ে কখনই চোখ, চোখের পাতা বা আঙুল স্পর্শ করা যাবে না।
2. অন্যের ড্রপ ব্যবহার বা শেয়ার করা: কখনই নিজের ব্যবহার করা ড্রপ অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য় কারও ড্রপ ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে।
3. খোলা রেখে দেওয়া: ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বোতলের মুখ বন্ধ করে দেওয়া উচিত।
4. রোদে রাখা: আলো, হাওয়া, রোদ— আইড্রপ দীর্ঘ দিন ভালো রাখতে হলে এই তিনটে জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে।
5. সিল কাটার তারিখ: বোতল খোলার দিন ও তারিখ (Opening Date) লিখে রাখা উচিত।