৬৮ বছর বয়সে স্কুলে, ক্লাস সেভেনের পরীক্ষা দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা
এর পরে ‘Aalorukkam’ সিনেমায় নিখোঁজ মেয়ের খোঁজে ঘুরে বেড়ানো ক্লান্ত বাবার চরিত্রে তাঁর অভিনয় দেখে চমকে ওঠেন দর্শক ও সমালোচকরা। এত দিনের ‘কমেডিয়ান’ পরিচয়ের বাইরে এক খোলা উঠোনে এসে দাঁড়ান তিনি। জিতে নেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার। আর পিছনে ফেরে তাকাতে হয়নি।
এর পরে এল ‘হোম’। জাতীয় পুরস্কার জিতলেন তিনি। পুরস্কার নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। কিন্তু জীবনের একটা অধ্যায় যে তখনও অসম্পূর্ণ। এখন তাঁর হাতে টাকা আছে। ছেলেবেলার সেই স্বপ্ন পূরণে নতুন করে ঝাঁপালেন ইন্দ্রান্স।