ছটপুজোর প্রস্তুতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে - 24 Ghanta Bangla News
Home

ছটপুজোর প্রস্তুতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে

Spread the love

দুর্গাপুজো আর কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ছট উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। আজ, রবিবার অস্তগামী এবং আগামীকাল, সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় করবেন পুণ্যার্থীরা। ছটে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গত শুক্রবার ভাটপাড়ার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ছটের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কমিশনার অমিতকুমার সিংকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো শনিবার কমিশনারেটের সমস্ত পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *