কৌস্তভকে গো–ব্যাক স্লোগান - 24 Ghanta Bangla News
Home

কৌস্তভকে গো–ব্যাক স্লোগান

Spread the love

ব্যারাকপুর লালকুঠির কাছে ঘোষপাড়া রোড সংলগ্ন এলাকায় ছটপুজোর সামগ্রী বিতরণ নিয়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী এবং বিজেপির ২ নম্বর মণ্ডল–এর সাধারণ সম্পাদক সঞ্জয় যাদবের অনুগামীরা বিবাদে জড়িয়ে পড়লেন। বিধায়কের উদ্দেশে গো–ব্যাক স্লোগান দেওয়া হয়। উল্টো দিক থেকে পাল্টা স্লোগান ওঠে। কোনও মতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। ​মণীশের হত্যাকারীরা বিধায়কের সঙ্গে ঘুরছে, এই অভিযোগ তুলে তাঁরা বিধায়ককে গো–ব্যাক স্লোগান দেন। বিধায়কের অনুগামীরা পাল্টা স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *