আচমকা ধসে মাটির নীচে আস্ত বাড়ি, চাঞ্চল্য অন্ডালে - 24 Ghanta Bangla News
Home

আচমকা ধসে মাটির নীচে আস্ত বাড়ি, চাঞ্চল্য অন্ডালে

Spread the love

শনিবার বিকেলে সিঁদুলি এলাকার চাতরাবাঁধের বাসিন্দা, বৃদ্ধ রামা ভুঁইয়া বাড়িতে ছিলেন। সঙ্গে ছিল নাতি। বাড়ির বাকিরা ছটপুজোর বাজার করতে গিয়েছিলেন অন্ডাল বাজারে। আচমকা বিকট আওয়াজ শুনতে পান বৃদ্ধ। ছাদ থেকে কিছু একটা খসে নীচে পড়ে। বিপদের আঁচ পেয়ে নাতিকে নিয়ে তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ান। মুহূর্তের মধ্যে বাড়ি মাটির নীচে তলিয়ে যায়। ঘরে থাকা খাট, আলমারি, টিভি–সহ অন্য আসবাব ছিল। ছিল টাকা থেকে জরুরি নথিও। তাও মাটির নীচে তলিয়ে যায়।আতঙ্কে নীল হয়ে যাওয়া রামা বলছেন, ‘ঠিক সময়ে ঘর থেকে না–বেরোতে পারলে আমিও মাটির নীচে তলিয়ে যেতাম!’ পরিবারের সদস্যরা বাজার থেকে ফেরার পরে দেখেন, বাড়ি আর নেই! রামার স্ত্রী সোনি ভুঁইয়া বলেন, ‘ছটপুজোর বাজার করতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, বাড়ির সামনে ভিড়। বিশাল একটা গর্ত হয়ে আছে। মাটির নী চলে গিয়েছে গোটা বাড়ি। এ বার কোথায় যাব, কী খাব, বুঝতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *