Mamata Banerjee-TMC: ঋতব্রতদের ছিল ৬টা, রবিবার দুপুরে মমতাদের ‘পাঞ্জাবি’ ট্রাকও পরপর পৌঁছল কমিশনে | Mamata Banerjee led Trinamool Congress reached at Election Commission with 2 trucks of documents
দাঁড়িয়ে আছে মমতাদের ট্রাকImage Credit: TV9 Bangla
কলকাতা: নাম ও প্রতীকের অধিকার দাবি করতে সবরকম চেষ্টা করছে দুই শিবির। ট্রাক ভরিয়ে নথি নিয়ে আগেই দিল্লি পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়রা (Ritabrata Banerjee)। তিনি নিজে নেতৃত্ব দিয়ে ৬টা ট্রাক পৌঁছে দিয়েছিলেন নির্বাচন কমিশনে। জল্পনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির কি ট্রাক ভর্তি নথি জমা দিতে পারবে? নাকি এই নথির বহরের কাছেই পিছিয়ে পড়বে কালীঘাট? অবশেষে রবিবার দুপুরে পৌঁছল মমতাদের ট্রাক।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাসভবনের ভিতরে এই দুটি ট্রাক রাখা হয়েছিল বলে সূত্রের খবর। সংবাদমাধ্যম বা অন্য কারও নজর যাতে সেদিকে না পড়ে, তার সবরকম ব্যবস্থা করা হয়েছিল। ভিতরে কী নথি আছে, তা স্পষ্ট নয়। তবে কালীঘাট-শিবিরের দাবি, তাঁরা যে নথি জমা দিচ্ছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কালীঘাট-শিবির দাবি করে