মোটরবাইক থেকে বিষধর সাপ উদ্ধার, কী ভাবে নজরে পড়ল চালকের? - 24 Ghanta Bangla News
Home

মোটরবাইক থেকে বিষধর সাপ উদ্ধার, কী ভাবে নজরে পড়ল চালকের?

Spread the love

মলয় ঘোষ জানান, এটি কালাচ সাপ। প্রায় ৫ ফুট লম্বা ছিল সাপটি। মলয় বলেন, ‘কালাচ গরম বা উষ্ণ পরিবেশ পছন্দ করে। মোটরবাইকের উত্তাপ নেওয়ার জন্যই ভিতরে ঘাঁটি গেড়েছিল।’ এই সাপের কামড়ে মৃত্যুর নিদর্শন আছে রাজ্যে। গৃহস্থের বাড়িতে বিছানার পাশেও চলে যায় সাপ। অনেক সময়েই ঘুমের ঘোরে হাত পড়লে কামড়ে দেয় সাপ।

সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কালাচ কামড়ালে প্রথমেই বোঝা যায় না। সাধারণত, দুই-এক ঘণ্টা পরে উপসর্গ দেখা যায়। তখন দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করালে প্রাণহানির আশঙ্কা কমে বলে জানাচ্ছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *