বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে ভারতের পণ্য রপ্তানির অঙ্ক পৌঁছেছে ৪৯.৪৭ বিলিয়ন ডলারে। অন্য দিকে, আমদানি বেড়ে হয়েছে ৮৯.৩৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই দুইয়ের ফারাকের কারণেই বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৯.৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।