ইন্টারভিউয়ের পরেও প্যানেল বাতিল বর্ধমান মেডিক্যালে, হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
সায়েন্টিস্ট-বি, ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রার্থীদের দাবি, সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষে ছ’জনের নামে নিয়োগপত্রও জারি হয়। ৩ থেকে ২০ অক্টোবরের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল। সেইমতো ৩ অক্টোবর ছয় জনেই মেডিক্যাল কলেজে হাজির হন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের যোগদান গ্রহণ করা হয়নি। কয়েক দিন অপেক্ষা করতে বলা হয়। এর পরে ৫ নভেম্বর সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশিকা প্রকাশ্যে আসে।