ইস্টবেঙ্গল ছেড়ে নতুন ঠিকানা! ISL জয়ী এই ফুটবলারকে দলে টানল শ্রীনিধি ডেকান - 24 Ghanta Bangla News
Home

ইস্টবেঙ্গল ছেড়ে নতুন ঠিকানা! ISL জয়ী এই ফুটবলারকে দলে টানল শ্রীনিধি ডেকান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বুধবার থেকে আইএফএ শিল্ড অভিযান শুরু করবে শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan) ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বুধবার থেকে আইএফএ শিল্ড অভিযান শুরু করবে শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan) ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই মর্মে আগেই শহরে এসে গিয়েছে গোটা দল। শক্তিশালী সবুজ-মেরুনকে আটকে দেওয়াই এখন চ্যালেঞ্জ এই ফুটবল দলের।  তবে এসবের মাঝেই এবার সকলের নজর কাড়ল জেরি মাওয়িহমিংথাঙ্গার যোগদান। বলাবাহুল্য, গত সিজনে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই মিজো রাইট উইঙ্গার।

দলের হয়ে জিতেছেন দেশের প্রথম ডিভিশন লিগ আইএসএল। তবে এবার যোগদান করলেন শ্রীনিধি ডেকানে। মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাকে বিদায় জানানোর কথা জানিয়ে দেয় ম্যানেজমেন্ট। যেখানে তার ছবি আপলোড করে লেখা হয় ” আমাদের আইএসএল জয়ের অবদানের জন্য জেরি মাউইহমিংথাঙ্গাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য অসীম শুভকামনা করি।”

এবার এই নতুন দলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এখন সেটাই দেখার। তবে বর্তমানে বাগান ম্যাচের দিকেই বিশেষ নজর থাকবে সকলের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements


   


   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *