উলুবেড়িয়ায় উদ্ধার চোলাই মদ
উলুবেড়িয়ার হীরাপুর, ধুলোসিমলা ও বোয়ালিয়া থেকে উদ্ধার প্রায় ২৮ লক্ষ টাকার চোলাই মদ। শনিবার ভোরে অভিযান চালায় উলুবেড়িয়ার আবগারি দপ্তর। নষ্ট করে দেওয়া হয় উদ্ধার হওয়া চোলাই মদ। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটি ও পাম্প সেটও। আবগারি দপ্তরের কর্তারা জানান, এই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।