নামী শোরুম থেকে ১৫ কোটি টাকার গয়না চুরির অভিযোগ, গ্রেপ্তার ইউটিউবার
জানা গিয়েছে, গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকালে শোরুমের কর্মীরা দোকান খুলতে এসে দেখেন প্রচুর গয়না উধাও। সব মিলিয়ে গয়নার মূল্য প্রায় ১৫ কোটি টাকার কাছাকছি। এই ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে মাদুরাই পুলিশ নয়টি বিশেষ টিম গঠন করে। তদন্তকারীরা শো রুম ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। পুলিশ সম্প্রতি শোরুমে আসা ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই করে। সেই তালিকায় প্রাক্তন কর্মী এবং নির্মাণ, অন্দরসজ্জা ও ইনস্টলেশন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন।