গুয়ামকে ১২-০ গোলে উড়িয়ে এশিয়ান কাপের যোগ্যতা পর্বে ভারত

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে ভারতের যুব দল। জয়ের মধ্য দিয়েই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। প্রথম…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে ভারতের যুব দল। জয়ের মধ্য দিয়েই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল শক্তিশালী সিঙ্গাপুর দলকে। যেটা আত্মবিশ্বাসের চরমে নিয়ে গিয়েছিল সকল ফুটবলারদের। সেই আত্মবিশ্বাস নিয়েই এদিন দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিরুদ্ধে নেমেছিল ভারত। সম্পূর্ণ সময়ের শেষে ১২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ব্লু-টাইগার্সরা। চারটি গোল করেন রাজ ওয়াহেংবাম। হ্যাটট্রিক সম্পন্ন করেন অধিনায়ক দল্লালমুয়ন গাংতে। এছাড়াও একটি করে গোল করে যান লিও থিংবাম, ঋষিকেশ চরণ, ডেভিড, ফেলিক্স সাইখম এবং বাঙালি তরুণ ঋস্তিক মাইতি।
উল্লেখ্য, গত ম্যাচে ও যথেষ্ট নজর কেড়েছিলেন ঋস্তিক। এবার সেই ছন্দ বজায় থাকলো গুয়াম ম্যাচে। এদিন ম্যাচের প্রথম পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গিয়েছিলেন লিও থিংবাম। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই একের পর এক গোল হজম করতে থাকে প্রতিপক্ষ ফুটবল দল। ১৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান গাংতে। তারপর মাত্র সাত মিনিটের মাথায় তৃতীয় গোল আসে ঋষিকেশ চরণের পা থেকে। যারফলে কার্যত চূর্ণবিচূর্ণ হতে থাকে গুয়ামের রক্ষণভাগ। তারপর ২৭ ও ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন গাংতে। প্রথমার্ধের শেষে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ভারত।
তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই প্রতিপক্ষ ফুটবল দল মূলত নিজেদের রক্ষণভাগে জোর দিলেও সেটা খুব একটা ফলপ্রসূ ছিল না। ডেভিডের দৌলতে চতুর্থ কোয়ার্টারের মাঝামাঝি সময় ষষ্ঠ গোল তুলে নেয় ভারত। কিছুক্ষণের মধ্যেই প্রায় ৫৬ মিনিটের মাথায় নিজের প্রথম গোল পান রাজ। তারপর ৫৭ মিনিটের মাথায় ফেলিক্স গোল করতেই কার্যত তাসের বাড়ির মত ভেঙে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। যারফলে পরবর্তীতে আর খুব একটা অসুবিধা হয়নি রাজ-ঋস্তিকদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.