মন্ত্রী অর্জুন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তড়িৎ - 24 Ghanta Bangla News
Home

মন্ত্রী অর্জুন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তড়িৎ

Spread the love

অর্জুনের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করে প্রবীণ বাম নেতা তড়িৎবরণ বলেন, ‘নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অর্জুন। একদিনে অর্জুন সিং হয়ে ওঠা সম্ভব নয়। তাঁর বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে দলবদল একটি স্বাভাবিক বিষয়। তবে অর্জুন যে ভাবে নিজের রাজনৈতিক জায়গা তৈরি করেছেন এবং সাফল্য অর্জন করেছেন, তা উল্লেখযোগ্য। তাঁর এই উত্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।’ অন্যদিকে, তড়িৎবরণকে অভিভাবকের আসনে বসিয়ে অর্জুন বলেন, ‘ব্যারাকপুরের নাড়ি নক্ষত্র তাঁর মতো আর কেউ চেনেন না।’ বাবার আমলের রাজনৈতিক সম্পর্কের সূত্র ধরে তড়িৎবাবুর কাছ থেকে তিনি এখনও নিয়মিত শেখার চেষ্টা করেন বলেও দাবি করেন অর্জুন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার লোকসভা কিংবা বিধানসভার ভোটে প্রার্থী হয়ে তড়িৎবাবুর বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদ নিতে দেখা গিয়েছে অর্জুন সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *